Showing posts with label হাঁটি হাঁটি পা পা. Show all posts
Showing posts with label হাঁটি হাঁটি পা পা. Show all posts

হাঁটি হাঁটি পা পা

এখলাসউদ্দিন আহমদ

এক পা যেতে
তিন পা টলে
          দুই পা যেতে ঝুপ ।
তিন পা যেতে
এক পা টলে
          পাঁচ পা যেতেই চুপ !
ছয় পা যেতে
আর টলে না
          কেবল হাঁটাহাটি !
তেলের শিশি
উলটে ফেলে
          ঘরসংসার মাটি ।
হাঁটি হাঁটি পা পা
যেখানে খুশি সেখানে যা ।